March 8, 2026, 4:21 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
বাঘায় চিকিৎসার পর গরুর মৃত্যু

বাঘায় চিকিৎসার পর গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাঘায় চিকিৎসার পর ২ লাখ টাকার গরুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে চিকিৎসক সোহেল রহমানকে দায়ী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন গরুর মালিক তারেক রহমান।

এ বিষয়ে গরুর মালিক উপজেলার বাউসা হেদাদীপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তারেক রহমান বলেন, কিছুদিন আগে ঋণ করে গরু ক্রয় করি। গরু অন্তঃসত্তা হওয়ায় উপজেলা প্রানী সম্পদ অফিসের এফ.এ (এআই) কর্মী সোহেল রহমানকে অবগত করি। তিনি ১৪ সেপ্টেম্বর বাড়িতে এসে গর্ভকালীন জটিলতা আছে বলে চিকিৎসা দেন। চিকিৎসা দেওয়ার পর ১৭ সেপ্টেম্বর রাতে গরু মারা যায়। এতে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে মর্মে, ২০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

গরুর চিকিৎসা দেওয়া উপজেলা প্রানী সম্পদ অফিসের এফ.এ (এআই) কর্মী সোহেল রহমান বলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শরিকুল ইসলামের নির্দেশনায় চিকিৎসা দিয়েছি। পরে গরু মারা গেছে। কেন মারা গেল কিছুই বুঝতে পারছিনা।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম বলেন, সোহেল রহমান ফিল্ড এসিস্ট্যান্ট এআই কর্মী। অনেক সময় আমরা না থাকলে সে যায়। এই গরু সম্পর্কে জানিয়ে পরামর্শে নিয়ে চিকিৎসা দেন। গরু মারা যাওযার পর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। রির্পোট পেলে গরু মারা যাওয়ার কারণ জানা যাবে।

এ বিষয়ে উপজেলা কর্মকর্তা শারমিন আখতার বলেন, চিকিৎসার পরে গরু মারা গেছে, এমন একটি অভিযোগ পেয়েছি। তবে এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.