March 9, 2026, 11:44 am

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় আম আড়ৎদার নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় আম আড়ৎদার নিহত

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহা সড়কে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ধোপপুকুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহতের এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের সাবেক মেম্বার লক্ষ্মীপুর গ্রামের আল আমিনের ছেলে আম আড়ৎদার ইমরান আলী (৩৫)।

স্থানীয়রা জানান, সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি পেঁয়াজ ভর্তি ট্রাক ধোপপুকুর এলাকার খড়কপুর গ্রাম অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে একটি মটরসাইকেল ট্রাকটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ধোপপুকুর এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ইমরান নামে একজন হয়েছেন। পরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক ও মটরসাইকেল ঘটনাস্থলেই রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

এ ঘটনায় নিহতর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.