March 9, 2026, 2:34 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে ৭১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতর নাম মোছা: আশা খাতুন (২৫)। তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ার মো: হুমায়ুন কবিরের স্ত্রী।

নগর পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৭ টায় নগর উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী’র সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহা: মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মো: ইমরান হোসেন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ার একটি বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা ৭:১৫ টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি আশা খাতুনকে তার বাড়ি হতে আটক করে। এসময় আসামির বাড়ি তল্লাশি করে শোকেসের ড্রয়ার হতে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.