March 9, 2026, 2:43 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দ। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সরকারি কলেজের বেসরকারি কর্মচারি ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্য তারা বলেন,সরকারি কলেজগুলোতে মোট কর্মচারীর মধ্যে ৯৫ শতাংশ ৬ হাজারের বেশি বেসরকারি কর্মচারী।দেশে প্রায় ৪০০টি সরকারী কলেজ ও ৩টি সরকারি মাদ্রাসায় বেসরকারি কর্মচারীরা বিগত ৫ থেকে ৩৫ বছর নিয়োগ প্রাপ্ত হয়ে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত আছে।মাসিক বেতন ৫০০০ থেকে ৯০০০ টাকা।এই অল্প বেতনে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করতে হচ্ছে।সরকারি কলেজ ও মাদ্রাসা পরিচালনাকারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ ২০১৩ সালে জনবল নিয়োগ দেয়।কিন্তু বেসরকারি কর্মচারীদের কোন অগ্রাধিকার দেয়নি। তারা বলেন,সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদেরকে চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করতে হবে। অস্থায়ীভাবে কর্মরতদের নতুন নিয়োগ বন্ধ করে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে।দাবি না মানলে প্রতিটি কলেজে এক ঘন্টা কর্মবিরতি পালন করা হবে জানান তারা।এ সময় সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী মোর্তুজাসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.