March 9, 2026, 4:08 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে “আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট রিপোর্ট বিষয়ে আলোচনা ও চূড়ান্তকরণ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালাটি সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন অংশগ্রহণকারী অংশ নেন।শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের হলে রুমে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বুয়েটের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাকিল আকতার, রুয়েটের আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।

রুয়েটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ ইউআরপি বিভাগের সকল শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.