March 9, 2026, 3:47 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নির্বাচন সামনে রেখে তানোরে দলীয় কোন্দল কতটা চ্যালেঞ্জিং হবে আওয়ামী লীগের জন্য?

নির্বাচন সামনে রেখে তানোরে দলীয় কোন্দল কতটা চ্যালেঞ্জিং হবে আওয়ামী লীগের জন্য?

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরীণ কোন্দলকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে তানোর আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা। তনোর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে বিরাজ করছে চরম অস্থিরতা। তানোরে আওয়ামী লীগের শির্ষ নেতারা আশা করছেন স্থানীয় রাজনীতির কারণে অনেক সময় দলীয় বিভক্তি তৈরি হলেও জাতীয় নির্বাচনের সময় তা থাকবে না।

তানোর উপজেলা আওয়ামী লীগের এই কোন্দলের কারণে শীর্ষ নেতাদের নামে চালাচ্ছে নানান অপপ্রচার। তেমনি একজন পরিচ্ছন্ন নেতা তানোর পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদক ও তরুণ নেতৃত্বের অহংকার আওয়ামী নেতা আবুল বাসার সুজন। তানোর পৌরসভার ৩নং ওয়ার্ডের চাপড়া গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে সুজন। বাবার ব্যাবসার পাশাপাশি অনেক ছোট বয়সেয় তিনি আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। প্রায় ৩০ বছর ধরে আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত একটি নাম আবুল বাসার সুজন।

স্থানীয় সাংসদের আস্থাভাজন নেতা হওয়াই কোন এক মহল সুজনের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। এরা সরাসরি সাংসদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে কৌশলে সাংসদের অনুগত ও বিশস্ত নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যাচার করে মুলত সাংসদকেই বির্তকিত করছে। অশুভ চক্রের উদ্দেশ্যে সাংসদের অনুগত ও বিস্তত্ব কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে একে একে তাদের সরিয়ে সাংসদকে একা করে তার নাম ভাঙিয়ে বাণিজ্য করে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। তবে কিসের স্বার্থে ছড়ানো হচ্ছে এই অপপ্রচার বলেও নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.