March 9, 2026, 5:10 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ডাঁসমারী খোঁজাপুর এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার ভোর রাতে এ অভিযান চালায়। আটক মাদক ব্যবসায়ীর নাম হাফিজ উদ্দিন (২১)। তিনি চরখিদিরপুর মিডিলচর এলাকার আহসান আলীর ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহী নগরীর মতিহার থানার ২৯ নং ওয়ার্ডের ডাঁসমারী খোঁজাপুর পদ্মারপাড় সাজদার বাড়ীর সামনে বটতলার নীচে ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে পৌঁছা মাত্র ১ ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের দল তাকে আটক করে। আটকের পর তার কাছে তল্লাশী চালিয়ে ৯৮৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। পরে তাকে নগরীর মতিহার থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.