March 9, 2026, 7:51 pm

News Headline :
রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝরের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে ইউএনও পরিচয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিকাশ/নগদ একাউন্টের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে।

একটি প্রতারক চক্র বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে পুঠিয়া ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে এ কাজ করছে। বিষয়টি উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ইউএনও স্যার বিষয়টি আমাদের অবগত করেছেন। আমরা প্রযুক্তি ব্যবহার করে এই প্রতারক চক্রকে ধরার চেষ্টা করছি।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম নূর হোসেন নির্ঝর বলেন, বৃহস্পতিবার থেকে আমার সরকারি মোবাইল নাম্বারটি ক্লোন করে একটি চক্র নগদ/ বিকাশে টাকা চাচ্ছে। এ ব্যাপারে সকলকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.