March 9, 2026, 10:55 pm

News Headline :
রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন
মোবাইল চোরাকারবারী মূলহোতাসহ দুইজন গ্রেফতার

মোবাইল চোরাকারবারী মূলহোতাসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় অভিযোন চালিয়ে মোবাইল চোরাকারবারী মূলহোতাসহ দুইজন গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। গতকাল দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার খাগড়াবাড়িয়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো, সিংড়া উপজেলার খাগড়বাড়িয়া এলাকায় দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় খাঁ (২৪) ও তারা খাঁর ছেলে রানা (২২)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে নাটোরের সিড়া উপজেলার খাগড়াবাড়িয়া এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হয় মোবাইল চোরাকারবারী মূলহোতা হৃদয় খাঁ ও সহযোগী রানা।

এসময় তাদের কাছ থেকে মোবাইল, সীম কার্ড ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক সঞ্জজয় কুমার সরকার।

র‌্যাবের সিনিয়র সহকারি পরিচালক সঞ্জজয় কুমার সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জব্দকৃত আলামত মোবাইল ফোন নাটোরের বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের সদস্যদের সহায়তায় চুরি করে বিক্রির করে আসছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারের পর তাদের নাটোর সিংড়া থানায় সোপর্দ  তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.