February 26, 2026, 2:47 pm

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় শেখ রাসেলের জন্মদিন পালন

শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় শেখ রাসেলের জন্মদিন পালন

নাঈম সিদ্দিক শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে এক বণার্ঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাশার প্রমূখ।

এছাড়া এদিন পৃথক পৃথকভাবে আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.