March 10, 2026, 2:10 am

News Headline :
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা
বাঘায় পদ্মায় নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার

বাঘায় পদ্মায় নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাঘায় পদ্মায় সিয়াম হোসেন (৮) নামের শিশু নিখোঁজের দুইদিন পর ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে পদ্মা নদীর সড়কঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। সিয়াম হোসেন বাঘা পৌরসভার কলিগ্রামের মনোয়ার হোসেন পিন্টুর ছেলে।

রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিশু পদ্মা নদীর গোকুলপুর তাহেরের ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

জানা যায়, উপজেলার গোকুলপুরে নানা জামাত আলীর বাড়িতে বেড়াতে যায়। রোববার দুপুরে সহপাঠিদের সাথে পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। রাজশাহীর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সন্ধান করতে পারেনা। ঘটনার দুইদিন পর পরিবারের লোকজন পদ্মায় খুঁজতে গিয়ে শিশুর ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে উদ্ধার করে। এ বিষয়ে নানা জামাত আলী বলেন, কয়েক দিন আগে আমার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে কয়েকজন বন্ধুদের সাথে পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। দুইদিন পর তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নাতী সিয়াম হোসেন কালিদাশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, বিষয়টি জানার পর শিশুকে ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা চালিয়ে উদ্ধার করতে পারেনা।পরে পরিবারের লোকজন পদ্মার খুঁজতে গিয়ে ভাসমান অবস্থায় লাশ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.