March 10, 2026, 2:10 am

News Headline :
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা দুজনায় আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রামেক হাসপাতালে এ বছরে ২২ জনের মৃত্যু হলো।

ডেঙ্গু আক্রান্ত মারা যাওয়ারা হলেন, রাজশাহী চারঘাট উপজেলার রয়েস উদ্দিনের স্ত্রী জেসমিন (৫০)। এবং চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রাকিবুল ইসলামের ছেলে পলাশ (২৯)।সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত একটা ও দেড়টার দিকে মৃত্যু হয় তাদের। তারা দুজনেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত দুজনেই জ¦র নিয়ে সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে আইসিইউতে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

এদিকে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২০৮ জন। এর মধ্যে ২০৬ জন স্থানীয় রোগী ভর্তি আছেন।

এ বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৪২৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ১৯৯ জন। এর মধ্যে স্থানীয় রোগী ছিলেন ২ হাজার ২৫৪ জন। মারা গেছেন ২২ জন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.