March 10, 2026, 2:15 am

News Headline :
হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা
পবায় সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবায় সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক সমাবেশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ মোজদার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) সাবিনা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রায়হান উদ্দিন। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান এর সঞ্চালনায় কৃষকদের মধ্যে বক্তব্য দেন কৃষক বাবর আলী ও সাবেক ইউপি সদস্য চেনভানু বেগম।

উপস্থিত ছিলেন,দারুশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, কৃষক লীগ নেতা রফিকুল ইসলাম, কৃষকসহ  উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সকল ব্লকের উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় বক্তাগন কিভাবে সরিষার আবাদ বৃদ্ধির করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শেষে চারজন কৃষককে সরিষার বীজ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.