March 11, 2026, 3:40 pm

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল
পুঠিয়ায় ৫২ তম সমবায় দিবস পালিত

পুঠিয়ায় ৫২ তম সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় সারা দেশের ন্যায় ৫২তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার আবু মোতাল্লেম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) মৌসুমি রহমান ও  সদর ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু।

এ সময় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.