March 11, 2026, 2:06 pm

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব থেকে মিলন ও সুরুজকে অব্যাহতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল
রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দুটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড গুলি, ২০০ গ্রাম হেরোইনসহ ৫ মামলার আসামীকে গেস্খপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে নগরীর চরশ্যামপুর মিজানের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম নয়ন আলী (৪২)। চরশ্যামপুর এলাকার জালালের ছেলে।

রবিবার র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চরশ্যামপুর এলাকায় শীর্ষ মাদক কারবারি নয়ন আলী বাসায় হেরোইন বিক্রয় করছিল। র‌্যাবের একটি টিম তার বাসার চতুর্দিক ঘেরাও করলে উপস্থিত বুঝতে দৌড়ে পালানোর চেষ্টা করে। তার বাড়ি তল্লাশি করে শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বাড়ির ছাদ থেকে ২টি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নয়ন আলী রাজশাহীর শীর্ষ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে এর আগে ৫টি মামলা হয়েছিল বিভিন্ন থানায়। সে নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ও আধিপত্য বিস্তারের জন্য অস্ত্রগুলো তার কাছে রেখেছিল। নয়নের বিরুদ্ধে রাজশাহী কাটাখালী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.