March 8, 2026, 2:54 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
রাণীনগরে পাতিচাষী-বুনন কারিগরদের মাঝে ঋণ বিতরণ

রাণীনগরে পাতিচাষী-বুনন কারিগরদের মাঝে ঋণ বিতরণ

রাণীনগর প্রতিনিধি: “পাতি চাষে সুরক্ষিত পরিবেশ, গড়বো মোরা স্বাস্থ্যকর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় শতবছরের ঐতিহ্য পাতিচাষী ও মাদুর বুনন কারিগরদের মাঝে সোনালী ব্যাংকের পক্ষ থেকে ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনালী ব্যাংক টিটিডিসি শাখা প্রাঙ্গনে এ ঋণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ অঞ্চল। অনুষ্ঠানে সোনালী ব্যাংক নওগাঁ, রাণীনগর, টিটিডিসি, আত্রাই, ত্রিমোহনী ও আবাদপুকুর শাখার মাধ্যমে ৫৭ জন পাতিচাষী ও মাদুর বুনন কারিগরদের মাঝে ২৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।

এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর এ্যাসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আহসান রেজা, প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান, সোনালী ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার আজমল হোসেন, রাণীনগর শাখার ম্যানেজার এবিএম আ: হাকিম, টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশীদ তালুকদার, আবাদপুকুরহাট শাখার ম্যানেজার সাকিনুজ্জামান, ত্রিমোহনী শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম ও আত্রাই শাখার ম্যানেজার নূরনবী মিলনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.