March 8, 2026, 2:49 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহীতে গান পাউডারসহ আটক ১

রাজশাহীতে গান পাউডারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: বিপুল পরিমাণ গান পাউডারসহ মোহাম্মদ হেলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এই তথ্য জানিয়েছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় ৯০০ গ্রাম গান পাউডারসহ হেলালকে আটক করা হয়।

এছাড়া তার কাছ থেকে বোমা তৈরিতে ব্যবহার করা ৪৮০ গ্রাম কালো পাথর কুঁচি, ৩০০ গ্রাম কাচের ভাঙা টুকরো ও স্প্লিন্টার হিসেবে ব্যবহার করা ২৮৫ গ্রাম ছোট ছোট কাটা জব্দ করা হয়েছে।হরতাল-অবরোধে নাশকতা ও সহিংসতার লক্ষ্যে বোমা তৈরি করতে এসব সরঞ্জাম মজুদ রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন হেলাল।

র‍্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, হেলাল শীর্ষ মাদক ব্যবসায়ী এবং চিহ্নিত সন্ত্রাসী।

তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে আগেরই ছয়টি মামলা রয়েছে। তার নামে বিস্ফোরক আইনে আরও একটি নতুন মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় হেলালকে থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.