March 8, 2026, 2:40 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
রামেক হাসপাতালে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

রামেক হাসপাতালে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত তারা মারা যান। এই চারজনেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।

শুক্রবার বেলা ১২টায় মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ারা হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রবিউল ইসলাম (৪২), নওগাঁ জেলার আত্রাই উপজেলার ফারুক (৪৩), রাজশাহীর বাঘার আরাফাত (১৪) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকার পুলক কুমার চক্রবর্তী।

হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গু পজিটিভ ব্যক্তিদের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তারা কয়েকদিন থেকে জ্বরে ভুগছিলেন। এদের বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখাই তারা বিভিন্ন সময় মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৮৫৬ জন। মারা গেছেন ৩৪ জন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.