March 8, 2026, 11:38 am

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে রাজশাহীতে পথসভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে রাজশাহীতে পথসভা

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩’ উদ্যাপন উপলক্ষ্যে (২৯ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্য নিয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী এই পথসভা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, আমাদের সন্তানদের পারিরারিকভাবে ধর্মীয় ও সামাজিক মুল্যবোধ শিক্ষা দিতে হবে। আজ যারা নির্যাতিত হচ্ছে তারা আমাদের কারো না কারো বোন বা মা। আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে পারি তাহলে আগামীতে রাস্তায় দাঁড়িয়ে এ বিষয়ে পথসভা করার প্রয়োজন হবে না। আমরা যার যার ঘরের সন্তানদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দেই। সন্তানদের জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় না নেমে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামাতে হবে। এ সময় নারী নির্যাতন থেকে শুরু করে সকল ধরনের খারাপ কাজ থেকে নতুন প্রজন্মকে রক্ষা করার আহ্বান জানান তিনি।
পথসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.