March 8, 2026, 11:43 am

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে প্রতিবন্ধী যুবকের যাত্রী বেশে অটো চুরি

রাজশাহীতে প্রতিবন্ধী যুবকের যাত্রী বেশে অটো চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বোয়ালিয়া থানা শাহমুখদুম কলেজের সামনে থেকে একটি নীল রং এর অটো রিক্সা চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এক প্রতিবন্ধী যুবকের অটো চুরি হয়ে যায়। এ ঘটনায় চুরি যাওয়া অটো রিক্সার মালিক দূর্গাপুর উপজেলার নওদাসাইবাড় গ্রামের একরাম আলীর ছেলে প্রতিবন্ধী রুবেল বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

চুরি যাওয়া অটো রিক্সার মালিক প্রতিবন্ধী রুবেল জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দুই যাত্রী রেলগেট থেকে অটো রিক্সায় চড়ে শাহমুখদুম কলেজের সামনে এসে আমাকে বলে, বাড়ি থেকে একটি বস্তা ও কিছু জিনিস পত্র নিয়ে রেলগেট যেতে হবে আবার বলে, শাহমুখদুম কলেজের সামনে অটো নিয়ে দাড়ায়। একজন যাত্রী অটোতে বসে ছিলো ও আরেক জন বাড়িতে যাওয়ার নাম করে অটো থেকে নেমে যায়।

তিনি আরো বলেন, এসময় এক যাত্রী অটোতে বসেছিলো, আর আমি কিছু দুরে অটো লক করে দোকানে গিয়ে মোবাইলের কার্ড কিনার জন্য যায়। কার্ড কিনা শেষে পিছনে তাকিয়ে দেখি আমার অটো রিক্সা নাই। পরে অনেক খোঁজার পরে আর পাওয়া যায়নি। আমার অটোতে বসে থানা যাত্রী আমার অটো চুরি করে নিয়ে পালিয়েছে। পরে বোয়ালিয়া থানায় গিয়ে পুলিশকে বিষয়টি খুলে বলি ও একটি অভিযোগ দায়ের করেছি।

এ ঘটনায় বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী বলেন,এ বিষয় অভিযোগ দিয়েছে চুরি যাওয়া অটোর মালিক রুবেল। পুলিশ অটো উদ্ধারে অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.