March 8, 2026, 11:36 am

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
বাগমারার নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ এর নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাগমারার নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ এর নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ ৫৫ রাজশাহী-৪ (বাগমারা) আসনের আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দিয়ে বাগমারায় তৃনমূল আ.লীগের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। তাই আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে এমপি উপহার দিবেন।

আমি কথা দিচ্ছি আপনারা আমাকে এমপি নির্বাচিত করলে বাগমারায় আর কোনো প্রকার ঘুস-দূর্নীতি থাকবে না। সোমবার বাগমারায় মহিলা আ.লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

আউচপাড়া ইউনিয়ন মহিলা আ.লীগ সহসভাপতি প্রভাষক সেলিনা আক্তারের সভাপতিত্বে ও গনিপুর ইউনিয়ন মহিলা আ.লীগ নেত্রী শাহিদা আলম শাহীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি.এম সফিকুল ইসলাম,জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, আ.লীগ নেতা প্রভাষক মাহাবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার ও পৌর কাউন্সিলর শামীমা আক্তার বিউটি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.