March 8, 2026, 8:29 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৮৫তম জন্মদিন পালন

রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৮৫তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

৪ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬টায় রাজশাহী মহানগর আ’লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলটির আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক সভাপতি মোঃ রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু,সাবেক সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, মোখলেছুর রহমান মিলন, আমিনুর রহমান খান রুবেল, হায়েস উদ্দিন মাসুম, মোঃ গোলাম ফারুক, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক প্রচার সম্পাদক এ্যাড. মাজেদুল আলম শিবলী, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউর রহমান রাজীব, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ রানী খাতুন, সাবেক উপ-দপ্তর মোঃ আশিকুর রহমান আশিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক সদস্য এ্যাড. নাইজার ,শফিকুল ইসলাম শফিক, মোঃ মুন্না, মোসাদ্দেক হোসেন খান সোহাগ, মোঃ আসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৫ তম জন্মদিনে শহীদ শেখ ফজলুল হক মনি’র বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.