March 8, 2026, 5:11 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে সুবিধা বঞ্চিতদের জন্য ‘আজব বাজার’ উদ্বোধন

রাজশাহীতে সুবিধা বঞ্চিতদের জন্য ‘আজব বাজার’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘আজব বাজার’ অনুষ্ঠিত হয়।সোমবার সকালে নাইস কমিউনিটি সেন্টারে এ বাজারের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাক ও আরএমপির উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব বিভূতি ভূষন বানার্জী, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ফারুক হোসেন।

এই আজব বাজার হতে নিম্ন আয়ের মানুষ ৭ টাকায় ৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেন। এর মধ্যে তিন কেজি চাল দেওয়া হচ্ছে এক টাকায়।এর আগে রাজশাহীতে রমজান মাসে আরএমপি ও বিদ্যানন্দ অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী,এতিমখানার শিশু-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করে।

এছাড়াও ঈদ বাজার ও পূজার আনন্দ ছড়িয়ে দিতে ১ টাকা থেকে ১০ টাকার মধ্যে শিশুদের নতুন কাপড়, চাল, ডাল, লবণ, তেল, মাছ, মুরগি, সবজি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ের আয়োজন করে।এবার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ৭ টাকায় ৭ পণ্য দিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এ আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.