March 7, 2026, 7:13 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
নৌকার পক্ষে মাঠে নামলো মহানগর যুবলীগ

নৌকার পক্ষে মাঠে নামলো মহানগর যুবলীগ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-২ আসনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে মাঠে নেমেছেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষে আজ সকালে মহানগরীর রেলস্টেশন এলাকা থেকে নগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলীর নেতৃত্বে নৌকার পক্ষে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে মহানগর যুবলীগের নেতারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে বিপুল ভোটে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।

এসময় মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতুসহ মহানগর যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.