March 7, 2026, 5:48 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে নৌকা’র পক্ষে কাজ করায় বিলুপ্ত হলো হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কমিটি

রাজশাহীতে নৌকা’র পক্ষে কাজ করায় বিলুপ্ত হলো হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কমিটি

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় বোয়ালিয়া থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটির কার্যক্রম স্থগিত করেছে মহানগর কমিটি।

৮ জানুয়ারী (সোমবার) রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রাজকুমার সরকার ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন।

গত ৪ ডিসেম্বর রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে প্রচারণা মিছিল করে। ওই নির্বাচনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র ‘কাঁচি’ প্রতীকের প্রার্থী শফিকুর রহমান বাদশার পক্ষে প্রচারণা চালান রাজশাহী মহানগরীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

নির্বাচনে ‘নৌকা’র প্রার্থীর পরাজয়ের পর সোমবার এই বিবৃতি দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। বিবৃতিতে তারা উল্লেখ করেন, গত ২৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি: তারিখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় বর্ধিত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন পর্যায়ের কেউ কোন ভাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর ব্যানার ব্যবহার করে কোন ধরণের কোন নির্বাচনী কার্যকলাপে কোন প্রার্থীর পক্ষে অংশগ্রহন করতে পারবে না। এই সিদ্ধান্ত অমান্য করায় বোয়ালিয়া থানা কমিটি স্থগিত করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বোয়ালিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক সুমন ঘোষ বলেন, “যারা প্রকাশ্যে নৌকার বিপক্ষে ভোটে প্রচারণা চালিয়েছে, তারা কিভাবে নৌকার পক্ষে প্রচার চালানোর কারণে এই সিদ্ধান্ত নিতে পারে? তাদের পূর্ণাঙ্গ কমিটিই তো নেই। সেই হিসেবে তাদের এখতিয়ারই নেই এই কাজের। বরং তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নৌকার বিরুদ্ধে কাজ করে প্রমাণ করেছে, তাদের প্রকৃত রাজনৈতিক চেতনা কি।” যে কারণ উল্লেখ করে বিবৃতি দিয়েছে সে হিসেব ধরলে তো রাজনৈতিক দলীয় পদ নিয়ে শ্যামল নিজেও এই সংগঠনের সাধারণ সম্পাদক হতে পারে না।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.