March 7, 2026, 4:08 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু, সাধারণ সম্পাদক মারুফ

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু, সাধারণ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) ২০২৩-২৪ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লাবু হককে সভাপতি ও দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারুফ হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাকসু ভবনে অবস্থিত রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সদ্য বিদায়ী কমিটির সভাপতি শাহিনুর খালিদ ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফাহিম আহমেদ (বিডিনিউজ২৪), যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), অর্থ-সম্পাদক মো. সোহাগ আলী (চ্যানেল২৪/ দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মাহবুব বিল্লাহ (দ্য বাংলাদেশ টুডে), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অমর্ত্য রায় (পদ্মাটাইমস২৪), দপ্তর সম্পাদক আলজাবের আহমেদ (ডেইলি বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইবতেসাম শান্ত (নিউজজি২৪), অভ্যর্থনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আছিয়া খাতুন (খোলা কাগজ/বার্তা২৪), পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক স্বজন রায় (ঢাকা প্রকাশ) এবং ক্রীড়া সম্পাদক আল ফাহাদ (ঢাকাটাইমস২৪.কম)।কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন-  আলিম খান (মুহূর্ত নিউজ)।

এছাড়া, সদ্যবিদায়ী কমিটির সভাপতি শাহিনুর খালিদ ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.