March 7, 2026, 4:14 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে রাজশাহী জেলা ও মহানগর। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর আলু পট্টি মোড়ে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর স্মারক সংখ্যা

চেতনার বাতিঘর” প্রকাশ করে রাজশাহীর নির্মূল কমিটি। প্রকাশনা উৎসবের মোড়ক উন্মোচন করেন নবনির্বাচিত ৫৪, রাজশাহী-৩,পবা-মোহনপুরের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং সদর -২ এর নির্বাচিত সংসদ সদস্য শফিকুল রহমান বাদশাহ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, জেল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, মহানগরের সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী, জেলা নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জোস্নারা খাতুন, মহানগরের সহ-সভাপতি কবি আলমগীর মালেক, মহানগর নির্মূল কমিটির সহ-সভাপতি অঞ্জনা সরকার, বীর মুক্তিযোদ্ধা কে. এম.এম. ইয়াসিন আলী মোল্লা, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, রাজশাহী মহানগর এর সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাহ, জেলা নির্মূল কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, মহানগরের সাংগঠনিক সম্পাদক মুরাদ আলী পলাশ, মহানগরের সাংগঠনিক সম্পাদক রনি সরকার,মহানগরের দপ্তর সম্পাদক ওয়ালিউর শেখ,নারী ইউনিটের সভাপতি হালিমা কুমকুম, সাধারণ সম্পাদক সাইমা খাতুন বিথী,যুব ফ্রন্ট এর সভাপতি মহিউদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক মাহফুজ, স্টুডেন্ট ফ্রন্ট্রের সভাপতি ইখতিয়ার প্রামাণিক, সাধারণ সম্পাদক আরাফাত, মহানগরের স্টুডেন্ট ফ্রন্টের সহ-সভাপতি আল -আমিন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা আলুপট্টি থেকে শুরু করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি মনিচত্বর গিয়ে শেষ হয়। আজকের সকল কর্মসূচির সভাপতিত্ব করেন জেলা নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বড়জাহান এবং সঞ্চালনা করেন মহানগর নির্মূল কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.