March 7, 2026, 9:39 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
নগরীতে পুলিশের অভিযানে মাদক ও জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৭

নগরীতে পুলিশের অভিযানে মাদক ও জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মতিহার ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদিসহ ৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন,রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুরের মৃত নাজিমুদ্দিনের ছেলে মো: হাসান আলী (৩৯), দামকুড়া থানার চর মাজারদিয়াড় পূর্বপাড়ার মো: কাইমুদ্দিন কালুর ছেলে মো: রাজু শেখ (২০) ও মো: আলমগীর হোসেন (৪০), মো: রাব্বুল শেখ (৬৩), মো: সেলিম হোসেন (৫৭), মো: আ: মজিদ (৪২), মো: মাহাবুল (৫৪)।

জানা যায়, গত ২১ জানুয়ারি বিকাল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মোহা: আব্দুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার চরশ্যামপুর গ্রামের এক বাড়িতে হেরোইন বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকাল পৌনে ৫ টায় মতিহার থানার চরশ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি হাসান আলীকে গ্রেফতার করে। কিন্তু তার স্ত্রী ইতি বেগম কৌশলে পালিয়ে যায়। এসময় সেখান থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

অপরদিকে, এসআই মো: সাইমন ইসলাম ও তাঁর টিম একই দিন বিকাল পৌনে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া নদীর ধারে অভিযান পরিচালনা করে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আসামি রাজুকে গ্রেফতার করে।

এছাড়াও আরএমপি ডিবির পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মো: রবিউল ইসলাম ও তাঁর টিম বিকাল সোয়া ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার দাশপুকুর মোড়ে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য ও জুয়া আইনে মামলা করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.