March 7, 2026, 9:40 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
পবায় নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত

পবায় নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত।মঙ্গলবার অনুষ্ঠিত জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম আলী খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাগণ নিপাহ ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন। এছাড়া মাদক, গুজব, বাল্যবিবাহের কুফল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার, নারীশিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.