March 7, 2026, 9:45 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ৮ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ৮ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ মাদক গাঁজা জব্দ করা হয়েছে। বুধবার খুব ভোরে জেলা পুলিশের মোবাইল-২ রাত্রীকালিন ডিউটিতে থাকাকালীন এক অভিযানে এই মাদক জব্দ করে। এ সময় ৮ যুবককে আটক করে জেলা পুলিশ।

আটককৃতরা হলেন,জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাদিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫), বালিয়াডাঙ্গা পুরাতন কাউন্সিল এলাকার রমজান আলীর ছেলে হিমেল আলী ওরফে শামসুল আলম (২৮), চাঁপাই পালশা এলাকার বকুলের ছেলে জুবায়ের হোসেন (২১), বালিয়াডাঙ্গা বড়ঘাট এলাকার তহুরুল ইসলামের ছেলে আহাদ আলী (২৭), রাধুনীডাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে আলামিন ইসলাম (২৬), আজাইপুর এলাকার মৃত আব্দুল গাফফারের ছেলে আলিউল ইসলাম (৪৫) ও পলশা এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে মামুন ইসলাম (৩৫) এবং নাচোল উপজেলার পাহাড়পুর মমিন মোড় এলাকার লদু আলীর ছেলে আলম (২২)।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের সার্বিক
নির্দেশনায় মঙ্গলবার দিবাগত রাতে এসআই আজিম আহমেদের নেতৃত্বে মোবাইল-২ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০১ নং ওয়ার্ড নয়াগোলা এলাকায় রাত্রীকালীন ডিউটি করাকালীন বুধবার খুব ভোরে সোয়া ৫টায় ৮ প্যাকেটে মোড়া মোট ১০ কেজি নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনের দায়ে মনিরুল, শামসুল, জুবায়ের, আহাদ, আলামিন, আলিউল, মামুন ও আলমকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, আসামী আহাদের সার্বক্ষণিক সহায়তায় শারিরীক প্রতিবন্ধী মনিরুল দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদকদ্রব্য গাঁজা আনায়ন করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সরবরাহসহ নিজেও বিক্রয় করতো। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি মিন্টু।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.