March 7, 2026, 12:19 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় জানানো হলো আ.লীগ নেতা পিন্টুকে

শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় জানানো হলো আ.লীগ নেতা পিন্টুকে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী ও এক শিশুকন্যা রেখে গেছেন।    আওয়ামী লীগ নেতা আহসানুল হক পিন্টুর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বাদ মাগরিব টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে মরহুম আহসানুল হক পিন্টুর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জানাযা নামাজের পূর্বে বক্তৃতায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মরহুম আহসানুল হক পিন্টুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে এনেছিলাম। পরবর্তীতে সে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের পদ পেয়ে খুব ভালোভাবে দায়িত্ব পালন করছিল। সে অকালে চলে গেল। নেতৃত্বে তার অনেক দূরে যাওয়ার সম্ভাবনা ছিল। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। আমি তাঁর পবিত্র আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সব সময় তার পরিবারের পাশে থাকবো।জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-২(সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আজিজুল আলম বেন্টু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন প্রমুখ। জানাযা নামাজে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করেন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.