March 7, 2026, 12:18 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
বাগমারার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেমিনার

বাগমারার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেমিনার

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার প্লানিং ফর বিজনেস স্টুডেন্টস” শীর্ষক সেমিনার বৃহস্পতিবার  রাজশাহী বাগমারা উপজেলার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বর্তমানে উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সোবহান। কলেজ অধ্যক্ষ মো. এরশাদ আলীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. আব্দুল কুদ্দুস, সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক সাবরিন নাহার। সেমিনারে বিভাগীয় প্রধান ইদ্রিস আলী, সহযোগী অধ্যাপক সাজেদুল ইসলাম, প্রাপ্তি সাহাসহ মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.