March 6, 2026, 10:39 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
চারঘাটে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চারঘাটে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-র আওতায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়াারি) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, চলমান উন্নয়ন প্রকল্প, বাড়ির আশেপাশে শাক-সবজির আবাদসহ সকল জমির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বাল্যবিয়ের কুফল, নারীশিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের ভয়াবহতা, গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করেন। শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সভায় সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.