March 6, 2026, 11:13 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নগরীতে দুই মাদক কারবারীসহ আটক ১০

নগরীতে দুই মাদক কারবারীসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক কারবারী ও ৮ সেবীকে আটক করেছে। গতকাল বুধবার রাতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মুরশাইল এলাকায় এ অভিযানি চালায় র‌্যাব। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।

আটককৃতরা হলো রায়হান (২৯), আশিক ইকবাল (৪৭), হান্নান (৫৬), ইকবাল হোসেন (২৪), নাহিদ (২৭), নাহিদ (২১), মুশফিকুর রহমান (৪৪), সুমন আলী (৩২), রুবেল বিশ্বাস (৩০), আব্দুর রহমান (৫০)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নগরীর চন্দ্রিমা থানার মুরশাইল এলাকায় অভিযান চালায়। এসময় একত্রিত হয়ে মাদক সেবন ও নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় শান্তি নষ্ট ও জনবিরক্তিকর আচারণের অপরাধে তাদের আটক করা হয়।

অভিযানে উদ্ধার হয়েছে, ৪২ পিস ইয়াবা, ১৩০ গ্রাম গাঁজা। আটককৃতদের চন্দ্রিমা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.