March 6, 2026, 7:47 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
পুঠিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারী আটক

পুঠিয়ায় টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানী একটি দল অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে আটক করেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পুঠিয়া শিবপুরহাট এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৮৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল রাত ৮টার দিকে শিবপুরহাট এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহ ভাজন হিসাবে মারুফুর রহমান মারুফ (২৩), রাকিবুল হাসান (২২) ও মারুফ (২২) নামে তিনজনকে আটক করে র‌্যাব। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ৮৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। আটক তিন মাদক কারবারী পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকার বাসিন্দা।

আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ একে অপরের সহায়তায় অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলাও রয়েছে।

পরে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.