March 5, 2026, 11:30 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
গোদাগাড়ীতে চাঁদাবাজ চক্রের মুল হোতাসহ সাতজন আটক

গোদাগাড়ীতে চাঁদাবাজ চক্রের মুল হোতাসহ সাতজন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর দল গোদাগাড়ীতে অভিযান চালিয়ে যানবাহণে চাঁদাবাজ চক্রের মুল হোতাসহ সাতজনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গোদাগাড়ী থানার কাঁকনহাট বাজার কড়াইতলা মোড় থেকে কাকনহাট পুলিশ ফাঁড়ি রোডের উপর এ অভিযান চালায় র‌্যাব।

আটককৃতরা হলো, কাকনহাট লাহিলা পাড়ার মোস্তফার ছেলে সুইট আলী (২৪), সুন্দরপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে বেনজীর আহাম্মেদ (৪০), কাকনহাট সেরেপাড়া এলাকার আহসারন হাবিবের ছেলে আসিদুল ইসলাম (৩২), একই এলাকার শহিদুল ইসলাম (৩৭ ), ভগবন্তপুরের রমজান আলী (২৭), বুজরুক রাজরামপুরের তুষার আলী নাঈম (২৪), রাজাবাড়ি হাটের জিয়াউর রহমান পাইলট (৪২)।          র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা অটোরিক্সা হতে নিয়মিতভাবে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা চালকদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে। চাঁদা না দিলে এমনকি যানবাহন চালাতে দেয়া হয় না।
আটককৃতদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.