March 5, 2026, 11:30 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত  পারিবারিক মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর কর্ণহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জমসেদ আলী ও মো: হাসান আলী । জমসেদ আলী রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সরিষাকুড়ি গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে ও হাসান আলী একই থানার হুজরিপাড়ার মো: রফিকুল ইসলামের ছেলে।

নগর পুলিশ জানায়,জমসেদ আলী ও মো: হাসান আলীর বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্ণহার থানাধীন দারুসা বাজার থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে কর্ণহার থানা রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আসামি হাসান আলীকে তার বাড়ির পাশের একটি দোকান থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.