March 5, 2026, 11:30 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নগরীতে অসহায় ও দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত

নগরীতে অসহায় ও দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর গরীব, অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার নগরীর ১৬নং ওয়ার্ডের মালদা কলোনী মাঠে ইফতার বিতরণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, প্রতিদিনের ন্যায় শুক্রবার প্রায় ৫০০ অসহায়, দুঃস্থ মানুষ ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য মোখলেছুর রহমান কচি, ইউনুস আলী, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাসিকের প্যানেল মেয়র-১ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, শাহ মখদুম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.