March 5, 2026, 6:39 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পুলিশ দেখে ফেন্সিডিল রেখে পালালো মাদক কারবারীরা

পুলিশ দেখে ফেন্সিডিল রেখে পালালো মাদক কারবারীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মতিহার থানা পুলিশ খোঁজাপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে। তরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ফেন্সিডিল রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ফেন্সিডিল উদ্ধার করে।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত ভোর সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার খোঁজাপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ভোর ৫ টায় মতিহার থানার খোঁজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।এসময়  ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে  খাদেমুল ইসলাম পালা (৪৫) একটি  বস্তা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে আসামির ফেলে যাওয়া বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.