March 5, 2026, 3:47 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পবা থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামির সম্পত্তি জব্দ

পবা থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামির সম্পত্তি জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পবা থানার কাপাস মূল এলাকায় অভিযান পরিচালনা করে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। পবা থানা পুলিশ রোববার বিকেলে ওই আসামীর অস্থাবর সম্পত্তি গুলোর মধ্যে রয়েছে একটি  ফ্রিজ, টিভি, খাট ও সিলিং ফ্যান জব্দ করে।

পবা থানা পুলিশ জানায়, রাজশাহী নগরীর পবা থানাধীন কাপাস মুল এলাকার মৃত্যু মজের আলীর ছেলে মো: শরিফুল ইসলাম একটি মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে। এজন্য আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন।

এরই প্রেক্ষিতে রোববার বিকাল সাড়ে ৪ টায় পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: মোস্তাফিজুর  বিকাল সাড়ে চারটায় আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।

ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি শরিফুলের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.