March 5, 2026, 8:13 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে ট্রাকের চাপায় ৩ যুবক নিহত

রাজশাহীতে ট্রাকের চাপায় ৩ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার মুরাদীপুর এলাকায় দুটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায় বালুবাহী একটি ডাম্প ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। পরে আরও একজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দামকুড়া থানার মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন-পবা উপজেলার নতুন কসবা গ্রামের লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই উপজেলার সুত্রাবন এলাকার মো. আলমগীরের ছেলে মো. সুইট (৩১) ও লালমনিরহাট সদরের বড়বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)। তাজুল একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার সুবাদে রাজশাহীতে থাকতেন।

দুর্ঘটনায় আহত দুজন হলেন-পবার আলীমগঞ্জ গ্রামের রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও নতুন কসবা গ্রামের মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।

দামকুড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দুটি মোটরসাইকেলে এই পাঁচজন আরোহী ছিলেন। তবে কে কোন মোটরসাইকেলে ছিলেন তা জানা যায়নি।’

এসআই আলী আকবর আরও বলেন, মুরারিপুর এলাকায় বালুবাহী ওই ডাম্প ট্রাক দুটি বাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাইক দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। অন্য তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। অপরজন সামান্য আহত হয়েছেন। বাইক দুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটিকে শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.