March 5, 2026, 6:47 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

রাজশাহীতে ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই কেজি তিনশত গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জীবন জন (৩৪) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত আবুল শেখের ছেলে এবং রমজান (৩৬) একই এলাকার মৃত সইজুদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, সোমবার (২২ এপ্রিল) রাত পৌনে ১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়ীর সামনে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই নুরন্নবী হোসেন ও তার টিম রাত ১ টার দিকে রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জীবন ও রমজানকে গ্রেপ্তার করে এবং অপর একজন কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে দুই কেজি তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, উক্ত গাঁজা গুলো বিক্রয়ের জন্য তাদের কাছে রেখেছিলো। তারা দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে।

আসামি জীবনের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৮টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.