March 5, 2026, 5:23 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রাজশাহীতে দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জেলার সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলপুকুর থানা পুলিশ দশ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার এ অভিযান চালায় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতর নাম মাহবুবর রহমান (৩৫)। তিনি রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মো: জিল্লুর রহমানের ছেলে।

নগর পুলিশ জানায়, আমাহবুবর রহমানের বিরুদ্ধে বেলপুকুর থানায় দশ মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। তাকে গ্রেপ্তারের জন্য আদালত থেকে নির্দেশনা ছিল। এরই প্রেক্ষিতে গতকাল বুধবার বেলপুকুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাহবুবর রহমান গ্রেপ্তার এড়াতে ঢাকা জেলার সাভার থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল এ দিন বিকেল সাড়ে ৪ টায় র‌্যাবের  সহযোগিতায় অভিযান চালিয়ে মাহবুবর রহমানকে ঢাকার জেলার নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।

পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.