March 4, 2026, 11:24 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘায় শ্রমিক দিবসে শ্রমিকের মৃত্যু

বাঘায় শ্রমিক দিবসে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বালুবাহি ট্রাক্টর উল্টে বালুচাপায় চালক সজিব হোসেন (১৮) নামে এক চালকের মৃত্য হয়েছে। নিহত সজিব হোসেন বাঘা উপজেলার কলিগ্রাম (সড়কঘাট) এলাকার হাবিবের হোসেনের ছেলে।

বুধবার মহান মে দিবসের প্রথমদিন ভোরে পাবনা সদর থানার দোগাছি ইউপির দোগাছি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সজিব হোসেনের পারিবারিক সুত্রে জানা গেছে, পাবনায় ট্রাক্টর মালিকের চালক হিসেবে কাজ করতো।

পাবনা সদর থানার সহকারি পরিদর্শক (এসআই) জয়ন্তী চন্দ্র বর্মন জানান, ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানেই সে মারা যায়। অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে সুরতহাল রিপোর্টসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এদিন বিকেল ৫ টায় সজিব হোসেনের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি। তবে ট্রাক্টর আটক করা যায়নি বলেও জানান তিনি।

নিহতের পিতা জানান, রাত ৯টায় নিজ এলাকার কালিদাসখালি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.