March 4, 2026, 2:25 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির

রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (৫) মে দুপুর ২টার দিকে নগর ভবনে মেয়রের দপ্তরে নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে রাসিক মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নব-নির্বাচিত সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক মো. সামাদ খান, সহ-সভাপতি শাহিন খান ও মো. আলী এহসান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ আলী, অর্থ সম্পাদক মো. মিলন শেখ ও মো. মোখলেসুর রহমান মুকুল, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. সামিউল ইসলাম (শামিম) এবং নির্বাহী সদস্য মো. রাশেদুর রহমান (রাসেল)।

শুভেচ্ছা জানানো শেষে রাসিক মেয়র লিটন নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন। এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার পাশে পাবেন বলে আশা প্রকাশ করেন। সেই সাথে নব-নিবাচিত কমিটির সকল নেতৃবৃন্দ রাসিক মেয়র লিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.