March 4, 2026, 8:56 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নগরীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নগরীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে শাহমখদুম থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। অপহরণকারী চক্রের এসব সদস্যরা মূলত জমিজমা বা পারিবারিক দ্বন্দ্ব থাকা পরিবারের সাথে যোগাযোগ করে টাকার বিনিময়ে অপহরণ করে থাকে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলো- রাজন ইসলাম (২৪), আশিক ইসলাম (২১), জাহিদ হাসান (১৯), দীপ্ত মোল্লিক (১৯),  সোহানুর রহমান জয় (২০),  সাদমান সাদিক (১৯),  আকাশ ইসলাম আরিফ (১৮) ও সিহাব হোসেন (১৮)।

নগর পুলিশ জানায়, রাজশাহী নগরীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের জারমান আলীর ভাগনে আসামি রাজন ইসলামের সাথে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। জারমান আলী গত ৫ মে রোববার সকালে বাড়ি থেকে লেগুনা যোগে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। তিনি নগরী’র শাহমখদুম থানার আমচত্বর এলাকা পৌঁছালে তার ভাগনে রাজন ইসলামসহ অন্যান্যরা জারমান আলীকে লেগুনা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে। তারা নওদাপাড়া এলাকায় পৌঁছালে জারমান আলী চিৎকার শুরু করেন। এসময় অপহরণকারী চক্রের সদস্য রাজন চাকু দিয়ে জারমান আলীর পেটে আঘাত করে। একই সাথে  অন্যান্যরাও জারমান আলীকে মারপিট করে আহত করে। এসময় জারমান আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। এবাপারে পরে জারমান আলীর ভাই নগরীর শাহমখদুম থানায় একটি মামলা দাওেয়র করেন।

মামলার প্রেক্ষিতে  শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি দল অপহরণকারী চত্রের সদস্যদের গ্রেপ্তার অভিযান শুরু করে।

শাহমখদুম থানা পুলিশের ওই দল  গতকাল রোববার দিবাগত রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.