March 4, 2026, 6:13 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
মান্দায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মান্দায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর মান্দায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।

এ উপলক্ষে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার প্রমুখ।

কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষে তিনদিন ব্যাপী এ মেলায় ১৬টি ষ্টলে ৪৬ ধরণের প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.