March 4, 2026, 11:44 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
লাঠিতে ভর দিয়ে ভোট দিলেন শতবর্ষী রাহেলা

লাঠিতে ভর দিয়ে ভোট দিলেন শতবর্ষী রাহেলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়া গ্রামের ১০৭ বছর বয়সী বৃদ্ধা রাহেলা বিবি লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এসেছিলেন আজ। ভোট দিয়েছেন পছন্দের প্রার্থীদের।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টায় পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছেলের বউয়ের সহযোগিতায় ভোট দিতে আসেন রাহেলা বিবি। জীবনের শেষ প্রান্তে ভোট দিতে পেরে ভীষণ খুশি এ বৃদ্ধা।

ভোট দেওয়ার পর লাঠিতে ভর দিয়ে স্বাচ্ছন্দ্যেই বের হয়ে যান তিনি।
ভোট কেন্দ্রটির প্রধান ফটকে সঙ্গে কথা হয় রাহেলা বিবির সঙ্গে।

তিনি বলেন, জীবনে অনেকবার ভোট দিয়েছি। দীর্ঘ ১০৭ বছরে প্রতিবারই ব্যালটে সিল মেরে ভোট দিয়েছি।
জীবনে কখনো কোনো ভোট বাদ দিইনি। এ বয়সে লাঠিতে ভর দিয়ে ভোট দিতে পেরে অনেক ভালো লেগেছে। নিজের ভোট নিজে দিতে পেরেছি। ভালোভাবে ভোটটা দিয়েছি। জানি না মরণের আগে আর ভোট দিতে পারবো কিনা। তাই ভালোভাবেই একটা ভোট দিয়ে গেলাম।

রাহেলার পাশেই দাঁড়িয়ে ছিলেন বড় ছেলের বউ। তিনি বলেন, আজ ভোট দিতে আসার সময় শাশুড়ি আম্মার খুব আগ্রহ দেখলাম। তাই আমার সঙ্গে নিজেই লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এসেছেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই আনন্দ পেয়েছেন।

এ সময় ওই ভোটকেন্দ্রটি পরিদর্শনে এসেছিলেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

তিনি বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর ই কেন্দ্রে আজ রাহেলাই সবচেয়ে বয়স্ক ভোটার। তিনি দুপুর ১২টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত ৩০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.