March 4, 2026, 7:45 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীর সাবেক এডিএম সাবিহা সুলতানা মারা গেছেন

রাজশাহীর সাবেক এডিএম সাবিহা সুলতানা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ও রাজশাহীর সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বর্তমানে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ভারতের মুম্বাইয়ের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা প্রশাসক।

শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা সাবিহা সুলতানা দীর্ঘদিন ধরে জটিল ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ছিলেন।

তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ মে ভারতের মুম্বাইয়ের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সাবিহা সুলতানার এ অকাল মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। গণতন্ত্র ও সমাজ উন্নয়নে তার অবদান মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.