March 4, 2026, 2:53 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পবায় ফল মেলার উদ্বোধন, পুরস্কার পেলেন পাঁচ কৃষক

পবায় ফল মেলার উদ্বোধন, পুরস্কার পেলেন পাঁচ কৃষক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পাঁচ কৃষকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে পবা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এর আগে, ‘ফলে পুষ্টি, অর্থ বেশ- স্মার্ট কৃষির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন শেষে ১২৫ প্রজাতির আমসহ বিভিন্ন ফলের প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোছা. উম্মে সালমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম। এছাড়াও মোহনপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মো. আব্দুল মান্নান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ফাহমিদা নাহার।

উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত কৃষকরা হলেন,তানোর উপজেলার মুন্ডুমালা উত্তরপাড়া তেল ফসল উৎপাদনকারী কৃষক মো. শরিফুল ইসলাম, তানোর উপজেলার কামারগাঁ তেল ফসল উৎপাদনকারী কৃষক শ্রী সঞ্জিব কুমার ভট্টাচার্য্য, গোদাগাড়ীর ঈশ্বরীপুর তেল ফসল উৎপাদনকারী কৃষক এ.এইচ.এম. আনিসুজ্জামান, গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী তেল ফসল উৎপাদনকারী কৃষক মোসা. তাসকেরা বেগম লিজা, দূর্গাপুর উপজেলার সিংগা তেল ফসল উৎপাদনকারী কৃষক মো. আব্দুল মতিন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.